শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা এহতেরামুল হক থানভির ইন্তিকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। পাকিস্তানের বিশিষ্ট আলেমে দীন, জামিয়া এহতেশামিয়ার প্রতিষ্ঠাতা মাওলানা এহতেরামুল হক থানভি যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেছেন।

আজ রোববার মাওলানা এহতেরামুল হক থানভির ছেলে মাওলানা মুহতাশামুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বাবা যুক্তরাষ্ট্রের আটলান্টায় মারা গেছেন, তিনি দীর্ঘদি ধরে ক্যান্সারে ভুগছিলেন।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় মরহুমের জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। মাওলানা এহতেরামুল হক থানভি ক্যান্সারের চিকিৎসার জন্য ছয় মাস ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

জর্জিয়া ইসলামিক ইনস্টিটিউটে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

জ্যাকব লাইনস করাচির মারকাজী জামিয়া মসজিদ থানভিতে জোহরের নামাজের পর বিশেষ দোয়া ও কোরআন তেলাওয়াতের আয়োজন করা হবে।

উল্লেখ্য, মাওলানা এহতেরামুল হক থানভি ছিলেন মাওলানা এহতেশামুল হক থানভির জ্যেষ্ঠ পুত্র।

সূত্র: আরিনিউজ টিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ