শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার গ্রিসকে হুঁশিয়ার বার্তা দিলেন রজব তাইয়েব এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গ্রিসকে হুঁশিয়ার বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। গতকাল শনিবার তিনি বলেছেন, গ্রিসের সঙ্গে আঙ্কারার কোনো সমস্যা নেই যতক্ষণ না পর্যন্ত দেশটি এজিয়ান সাগরে ঝামেলা না করে।

আন্তালিয়া প্রদেশে এক অনুষ্ঠানে এরদোগান বলেন, ‘আমরা টাইফুন ছুড়েছি। টাইফুনের রেঞ্জ কতদূর? ৫৬১ কিলোমিটার। গ্রিকরা কী করেছে? তাদের পত্রিকাগুলো দ্রুত শিরোনাম করে, তারা (তুরস্ক) এথেন্সে আঘাত হানবে। আপনারা এজিয়ানে যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে জগাখিচুড়ি না পাকান ততক্ষণ আমাদের তেমন কোনো সমস্যা নেই।’

গত বছরের অক্টোবরে পরীক্ষামূলকভাবে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন উৎক্ষেপণ করে তুরস্ক। ক্ষেপণাস্ত্রটি ৪৫৬ সেকেন্ডে ৫৬১ কিলোমিটার (৩৪৯ মাইল) দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কয়েক মাস আগে দেশটির ক্ষেপণাস্ত্র ছোড়ার পরে এরদোয়ানের এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ

এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট দেশটির প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করেছেন। এরদোয়ান বলেন, প্রতিটি দেশ আঙ্কারার যুদ্ধ ড্রোন বায়রাখতার টিবি২-কে ঈর্ষা করে। সূত্র: অোনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ