শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. বাচ্চু মোল্যা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গত শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মহিশালা বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাচ্চু একই উপজেলার সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের আব্দুল কুদ্দুস মোল্যার ছেলে। পেশায় তিনি নির্মাণ শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু মোল্যা উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর বাজার এলাকা থেকে নির্মাণ শ্রমিকের কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মহিশালা বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় ফরিদপুরগামী একটি দ্রুতগতির ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মামুন ইসলাম বলেন, নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ