বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নামাজ আদায়ে সাইকেলে ২০৬ কিমি পথ পাড়ি বৃদ্ধের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচিতে অবস্থিত ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ। সেই মসজিদ দেখতে এবং দুই রাকাত জুম্মার নামাজ আদায় করতে মাগুরা থেকে আবুল হোসেন (৮০) নামের এক বৃদ্ধ সাইকেল চালিয়ে ২০৬ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে প্রিয় মসজিদে নামাজ আদায় করেন বৃদ্ধ আবুল হোসেন।

সোমবার (২ জানুয়ারি) নিজ গ্রামের মসজিদ থেকে ফজরের নামাজ আদায় শেষে মাগুরা থেকে সাইকেল চালিয়ে রওনা দেন আবুল হোসেন। ২০৬ কিমি পথ ৬৪ ঘণ্টার বাইসাইকেল ভ্রমণ শেষে গত বুধবার আসরের নামাজের আগে মসজিদে এসে পৌঁছান তিনি। এ সময় উপস্থিত ইমাম, মুয়াজ্জিন ও স্থানীয় মুসল্লিরা তাকে স্বাগত জানান।

বৃদ্ধ আবুল হোসেন মাগুরা জেলার আঠারোখাদা গ্রামের বাসিন্দা। তিনি ৪ ছেলে ও ৫ মেয়ের জনক। তিনি পেশায় একজন কৃষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টিনন্দন ‘আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের’ ভিডিও চিত্র দেখেন বৃদ্ধ আবুল হোসেন। আর তখনই সিদ্ধান্ত নেন এই মসজিদে দুই রাকাত জুমার নামাজ আদায় করবেন। গত সোমবার ফজরের নামাজ শেষে মাগুরা থেকে সাইকেলযোগে রওয়ানা হন তিনি। ৬৪ ঘণ্টার ভ্রমণ শেষে বুধবার বিকেলে বেলকুচি এসে পৌঁছান।

বৃদ্ধ আবুল হোসেন শেখ বলেন, দুই সপ্তাহ আগে আমি ফেসবুকে দৃষ্টিনন্দন এই মসজিদের ভিডিও দেখেছি। তখনই এটিকে বাস্তবে দেখার এবং এই মসজিদে জুমার নামাজ আদায়ের ইচ্ছে জাগে। এখানের আসার পর সবাই আমাকে অনেক সমাদর করছেন। আজ জুমার নামাজ আদায় করেছি। আজকেই বাড়ির উদ্দেশে রওয়ানা হব।

আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা গোলাম কিবরিয়া বলেন, ৮০ বছরের বৃদ্ধ আবুল হোসেনে বাইসাইকেল চালিয়ে এতটা পথ আসতে পেরেছেন ঈমানের জোরে। মহান আল্লাহর কাছে দোয়া করি তার মতো সব মুসলমানের যেনো ঈমানি শক্তি তিনি বাড়িয়ে দেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ