শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী

পুলিশের গু*লিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিসিএস নিউজ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) দুপুরে সাইদ ফয়সাল নামে ওই শিক্ষার্থী পুলিশের গুলিতে গুরুতর আহত হন। পরে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়।

পুলিশের দাবি, তারা গুলি করার আগে ওই তরুণ ধারাল ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে যান। তাকে থামাতে প্রথমে কয়েক রাউন্ড স্পঞ্জ ছোড়া হয়েছিল। কিন্তু এতেও তিনি না থেমে পুলিশের দিকে আসতে থাকেন। তখন পুলিশের এক কর্মকর্তা গুলি চালান।

কেমব্রিজের পুলিশ কমিশনার ক্রিস্টিন এলো বলেন, ‘আমাদের অফিসাররা একাধিকবার চেষ্টা করেও ওই ব্যক্তিকে মৌখিকভাবে সতর্ক করতে ব্যর্থ হন। আমরা পরিস্থিতি শান্ত করার জন্য কয়েকবার চেষ্টা করেছি।’

এদিকে পুলিশের যে কর্মকর্তা সাইদ ফয়সালের ওপর গুলি চালিয়েছেন, তাকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। গুলি চালানোর ঘটনা তদন্ত করছে মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ফয়সালের দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ইউনিভার্সিটি অব বোস্টনে (ইউম্যাস) লেখাপড়া করতেন। তার পরিবারের প্রায় সবাই বোস্টনে বসবাস করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ