শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট

ফাঁস হওয়া নোংরা অডিও নিয়ে যা বললেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের বোল্ড আউট হয়ে যান ৭০ বছর বয়সি জনপ্রিয় এই ক্রিকেট তারকা। তবে তাতে হাল ছাড়েননি তিনি।

জন্ম দিয়েছেন নানা আলোচনা-সমালোচনার। ক্ষমতা ফিরে পেতে বেশ ধরপাকড় চালিয়েছেন তিনি। করেছেন সরকার পতনের বিভিন্ন কর্মসূচি। দাবি জানান আগাম নির্বাচনেরও। দেশব্যাপী লংমার্চের ডাক দেন। লংমার্চে গুলিবদ্ধ হন। তবুও হাল ছাড়েননি। ভোটের আগে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার করেন। বিদেশি ষড়যন্ত্রের কাছে পাকিস্তানকে তিনি হারতে দেবেন না বলেও জানান।

সম্প্রতি ফাঁস হওয়া তিনটি অডিও ক্লিপ পাকিস্তানের রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে। ওই তিনটি ক্লিপে ইমরানের ‘ফোন সেক্সের’ প্রমাণ আছে বলে দাবি করছে বিরোধীরা। যদিও ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ ওই তিনটি ক্লিপকে জাল বলে অভিহিত করেছে।

তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ দাবি করেছেন, তিনটি ক্লিপই আসল এবং এ ধরনের ভিডিও ক্লিপও সামনে প্রকাশ্যে আসবে।

সোমবার নিজের লাহোরের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তার নামে ছড়িয়ে পড়া তিনটি ‘নোংরা অডিও’ নিয়ে কথা বলেন ইমরান খান। ‘এই ধরনের নোংরা অডিও ও ভিডিওর মাধ্যমে আমরা আমাদের যুবসমাজকে কী বার্তা দিচ্ছি’ এমন প্রশ্ন তুলেছেন তিনি।

আস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার আগে সেসময়ের সেনাপ্রধানের সঙ্গে সর্বশেষ বৈঠকে জেনারেল কামার আহমেদ বাজওয়া তাকে ‘প্লেবয়’ ডেকেছিলেন বলেও জানান ইমরান খান।

তিনি বলেন, ২০২২ সালের আগস্টে, জেনারেল বাজওয়ার সঙ্গে এক বৈঠকে তিনি আমাকে বলেছিলেন, তার কাছে আমার দলের লোকের অডিও ও ভিডিও আছে। তিনি আমাকে এও স্মরণ করিয়ে দেন যে, আমি ‘প্লেবয়’ ছিলাম। আমি তাকে বলেছি, হ্যাঁ, অতীতে আমি প্লেবয় ছিলাম, আর আমি নিজেকে কখনোই ফেরেশতা দাবি করিনি।

সাবেক এ প্রধানমন্ত্রী জানান, তিনি সেসময়ই সন্দেহ করছিলেন যে, বাজওয়া তাকে ক্ষমতাচ্যুত করতে মনস্থির করে ফেলেছে।

তার দাবি, আমি জানতে পারি যে সন্তর্পণে ডাবল গেইম খেলছে, শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী বানাতে চলেছে। বাজওয়া আমাকে পেছন থেকে ছুরি মেরেছে। বাজওয়ার সেনাপ্রধান থাকার মেয়াদ বাড়ানোর তার বড় ভুল জানিয়ে এজন্য এখন অনুতপ্ত তিনি।

ক্ষুব্ধ ইমরান বলেন, জেনারেল বাজওয়ার মেয়াদ বাড়ানো ছিল আমার সবচেয়ে বড় ভুল। মেয়াদ বাড়ার পর থেকেই বাজওয়া তার আসল চেহারা দেখানো শুরু করে এবং আমার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে নামে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ