শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট

প্রথমবারের মতো বুলেট ট্রেন চালাবেন সৌদি নারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথমবারের মতো বুলেট ট্রেন চালানোর জন্য ৩২ জন নারীর প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্যায় শেষ হয়েছে বলে জানিয়েছে সৌদি রেলওয়ে (এসএআর)।

সৌদি রেলওয়ে (এসএআর) নিজেদের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, ২০২২ সালে প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ধাপ শেষ করেছেন এই ৩২ নারী।

এক বছরের প্রশিক্ষণ শেষে ৩২ জন নারী এখন সৌদি আরবের মক্কা ও মদিনা শহরের মধ্যে ৪৫৩ কিলোমিটার রুটে দ্রুতগামী বুলেট ট্রেন চালানোর দৌড়ে আছেন। তারাই প্রথম নারী, যারা সৌদি রেলওয়ের ট্রেন চালাতে যাচ্ছেন।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নারীরা। এ ক্ষেত্রে নারীদের গাড়ি চালানোর ক্ষমতা বড় ভূমিকা পালন করেছে। ২০১৮ সালের আগে সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। এতে তাদের চলাফেরা এবং কর্মজীবনের সুযোগ ছিল সীমিত।

২০১৮ সালের জুনে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে সৌদি সমাজে তাদের ভূমিকায় একটি বড় পরিবর্তন এসেছে। তারপর থেকে সৌদি আরবের নারীদের কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সৌদি সরকার ভিশন-২০৩০ এর আওতায় লক্ষ্য পূরণে কাজ করছে বলে দেশটিতে এই প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

-এসআর

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ