শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট

ওমরাহ করতে মক্কায় বিভিন্ন দেশের নওমুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের ৩০ দেশের ১৬০ জন নওমুসলিম পবিত্র ওমরাহ পালন করেছেন। মসজিদুল হারাম ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি বিভাগের পক্ষ থেকে মক্কা ও মদিনায় তাদের অভ্যর্থনা জানানো হয়। এ সময় পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাদের জন্য ইসলামের ঐতিহাসিক স্থান পরিদর্শনের ব্যবস্থা করা হয়।

হারামাইন ওয়েবসাইট সূত্রে জানা যায়, প্রতিবছর বিভিন্ন দেশের নওমুসলিমদের ওমরাহ পালনের ব্যবস্থা করে সৌদিভিত্তিক সমাজসেবা প্রতিষ্ঠান ‘আবদুল কাদির আল-মুহাইদাব’।

তাদের ‘ওয়ার্ল্ডস ওমরাহ’ প্রগ্রামের আওতায় মক্কা ও মদিনা জিয়ারতের ব্যবস্থা করা হয়। এর অংশ হিসেবে এই বছর ৩০টি দেশ থেকে ১৬০ জন মক্কা ও মদিনা ভ্রমণ করেন। প্রথমে তাদের মদিনায় স্বাগত জানানো হয়। সেখানে তারা পবিত্র রওজা জিয়ারত, মসজিদে নববীর একজন ইমামের সঙ্গে সাক্ষাৎ ও মসজিদের লাইব্রেরি পরিদর্শন করেন।

মক্কায় মসজিদুল হারামে তাদের জন্য দাওয়াহ বিভাগের পক্ষ থেকে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শায়খ মুহাম্মদ আবদুর রহমানের তত্ত্বাবধানে তাদের সামনে ইসলামের মৌলিম শিক্ষা ও ওমরাহ পালন সম্পর্কে আলোচনা করা হয়। এরপর মক্কার কিং আবদুল আজিজ হলি কিসওয়াস কমপ্লেক্সসহ ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের ব্যবস্থা করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ