মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইমামের বিদায়ে ১৫ লাখ টাকা সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম নগরীর খুলশী কলোনি বায়তুল জান্নাত জামে মসজিদে ইমামতির দায়িত্ব থেকে বিদায় বেলায় হাফেজ মাওলানা গোলাম কিবরিয়াকে নগদ ১৫ লাখ টাকা ও নানা উপহারসামগ্রী দিয়ে এই সম্মাননা দেন কমিটি ও এলাকার মুসল্লিরা। দীর্ঘ ৩৫ বছর ধরে একই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া মাত্র ২৭ বছর বয়সে এই এলাকায় এসে ইমামতি ও এলাকার মক্তবে পড়ানো শুরু করেন। প্রায় তিন যুগ সময় ধরে মসজিদে ইমামের কাজ করার পর ৬২ বছর বয়সে গত ১ জানুয়ারি অবসর নেন।

গোলাম কিবরিয়ার এই অবসরকে অবিস্মরণীয় করে রাখতে বিদায়ী ইমামের হাতে নগদ ১৫ লাখ টাকা ও নানা উপহারসামগ্রী দেন কমিটি ও এলাকার মুসল্লিরা।

মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক সাব্বির হান্নান বলেন, ‘উনি টানা ৩৫ বছর আমাদের মসজিদের ইমামতি করেছেন। একজন ইমামের কতই বা বেতন। বিদায় বেলায় আমাদের মনে হল ইমাম সাহেবকে যথাযথ সম্মান দেওয়া উচিত। এ কারণেই মসজিদ কমিটি ও এলাকাবাসী সবাই মিলে এই উদ্যোগ নিয়েছি। ’

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার থানার চরবাটা গ্রামের মৃত আলহাজ্ব হাফেজ সোলায়মানের ছেলে আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া। তিনি ব্যক্তিজীবনে ৩ ছেলে ও ৩ মেয়ের বাবা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ