শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট

ভূত তাড়ানোর নামে ধর্ষণ, গ্রেফতার ওঝা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে ভূত তাড়ানোর কথা বলে একজন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওঝার বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে সেই ওঝাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এক নারী। তার অভিযোগ, ভূত তাড়ানো, গুনিনবৃত্তির অভ্যাস করতে তাকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন ওঝা ভাকিল।

কিন্তু একা পেয়ে সেখানে তার সঙ্গে বেলেল্লাপনা করে অভিযুক্ত। অভিযোগ পেয়ে ওঝা ভাকিল রাজ শেখকে আটক করা হয়।
পুলিশ সুপার যশবীর সিং জানান, নারীর অভিযোগের ভিত্তিতে তফসিলি জাতি উপজাতি আইনের একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অভিযোগ পাওয়ার পর থেকেই ওঝা ভাকিলের সন্ধান চলছিল। কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে শনিবার গোপন সূত্রে খবর পেয়ে একটি হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার হয় অভিযুক্ত।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ