শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট

২০২৩ সালে শান্তি প্রয়োজন: জাতিসংঘের মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রতিটা নতুন বছরই নতুনত্ব  নিয়ে উপস্থিত হয়। পুরোনো বছরের ধুলো-ছাই ধুয়ে মুছে আমরা নতুন এক উজ্জ্বলতম দিনের জন্য প্রস্তুত হই বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

তিনি আরো বলেন, ২০২৩ সালে আমাদের প্রয়োজন শান্তি, যা এখন যেকোনো সময়ের চেয়ে জরুরি। আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ করে একের সঙ্গে অন্যের শান্তি প্রয়োজন।

জাতিসংঘের মহাসচিব নববর্ষ-২০২৩ উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন। ইউক্রেন থেকে আফগানিস্তান হয়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র পর্যন্ত বহু মানুষ ধ্বংস হওয়া নিজের বাড়িঘর ফেলে অপেক্ষাকৃত নিরাপদ-ভালো আবাসের খোঁজে নেমেছেন। বিশ্বজুড়ে ১০ কোটি মানুষ যুদ্ধ, দাবানল, খরা, দারিদ্র ও ক্ষুধা থেকে বাঁচতে ঘর ছেড়েছেন।

তিনি আরো বলেন, নারী ও মেয়ে শিশুরা যাতে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বাঁচতে পারে, সেজন্য ঘরে শান্তি প্রয়োজন। সব ধরনের মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করে সড়কে ও আমাদের সমাজে শান্তি প্রয়োজন। একে অন্যের বিশ্বাসে শ্রদ্ধাশীল থেকে আমাদের প্রার্থনার জায়গায় শান্তি প্রয়োজন। বিদ্বেষপ্রসূত বক্তব্য ও নিপীড়ন নির্মূল করে অনলাইনে শান্তি প্রয়োজন।

-এইচএকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ