শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ভারত ফেরত যুবকের শরীরে করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত খুলনার সাদ্দাম শেখ (১৯) নামে এক বাংলাদেশি যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সাদ্দাম দৌলতপুরের মুনসুর শেখের ছেলে।

র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ কি না, তা এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় করোনা আক্রান্ত যাত্রীকে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর আইসোলেশনে নেওয়া হয়। গত ১৩ নভেম্বর ভ্রমণ ভিসা নিয়ে তিনি ভারতের হায়দ্রাবাদ গিয়েছিলেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ফেরত আসা করোনা পজেটিভ

যাত্রীকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে সতর্কতার সঙ্গে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।

এদিকে যাত্রীর শরীরে করোনা পজিটিভ খবরে মুহূর্তে ইমিগ্রেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ