শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

শুরু হলো জামিয়া মাহমুদিয়া চরখরিচার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ আসরের থেকে শুরু হলো মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর তত্ত্বাবধানে পরিচালিত ময়মনসিংহ সদরে অবস্থিত জামিয়া মাহমুদিয়া চরখরিচার দু’দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। আগামীকাল আসরের পর মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই দ্বীনি মজলিস।

জামিয়া মাহমুদিয়া চরখরিচায় খতমে কুরআন কারীম ও খতমে বুখারি শরীফ উপলক্ষে এই মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।

এদিকে শুক্রবার জুম’আর নামাজের ইমামতি এবং খতমে কুরআনে কারীম ও খতমে বুখারি শরীফের দরস দিবেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি, জামিয়া মাহমুদিয়া চরখরিচার  প্রতিষ্ঠাতা ও শায়েখ মুহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

আমন্ত্রিত বিদেশি মেহমানের মধ্যে থাকবেন, সৌদি আরবের জেদ্দায় অবস্থিত মসজিদুদ তাকওয়ার ইমাম ড. আবদুল্লাহ আবু সাররাহ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়ার শায়খুল হাদিস ও জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সাজিদু রহমান।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আল্লামা শাহ্ ইয়াহইয়া, মহাপরিচালক, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম। মুফতি সৈয়দ মুহা.রেজাউল করীম। পীর সাহেব চরমোনাই

আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে আরো উপস্থিত থাকবেন, আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী, আল্লামা আব্দুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মুফতি নজরুল ইসলাম কাসেমী, আল্লামা আনওয়ারুল হক, মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহ উদ্দীন গওহরপুরী, মুফতী রেজাউল করীম আবরার, মাওলানা নেয়ামাতুল্লাহ আল-ফরিদী, মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী, মাওলানা হাবিবুর রহমান মিছবাহ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ