শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণের চেষ্টা ফায়ার সার্ভিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টেকনাফের হোয়াইক্যং ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ হোয়াইক্যং চাকমারকুল ২১নং ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ রোকন বলেন, এনজিও সংস্থা ব্র্যাকের একটি অফিসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন কাজ করতে শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ব্র্যাক অফিসের গুরুত্বপূর্ণ কিছু জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্যাম্পের বাসিন্দাদের সূত্রে জানা যায়, ব্র্যাকের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাতাস থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের অনেক তীব্রতা ছিল। ব্র্যাকের অফিস থেকে ঘরের দূরত্ব থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ