শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

ভারতীয় সিরাপ খাওয়ার পর উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতীয় ওষুধ কোম্পানি ম্যারিয়ন বায়োটেকের তৈরি সিরাপ খাওয়ার পর উজবেকিস্তানের অন্তত ১৮ শিশু মারা গেছে। ঠান্ডা ও কফের চিকিৎসায় সিরাপটি সেবনের পর শিশুদের মৃত্যু হয় বলে জানায় উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর: রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া’র।

মঙ্গলবার উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ২১ শিশু ‘ডক-১ ম্যাক্স’ নামের সিরাপটি সেবনের পর মারাত্মক শ্বাসকষ্টে ভুগতে থাকে। এদের মধ্যে ১৮ জন মারা যায়। সিরাপটির এক ব্যাচে বিষক্রিয়াকারী উপাদান ইথিলিন গ্লাইকোল ছিল। তবে নিহত শিশুরা সবাই একই ব্যাচের সিরাপ সেবন করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

উজবেকিস্তানের ওইসব শিশুকে চিকিৎকের পরামর্শে সিরাপটি দেওয়া হয়নি। পরিবারের লোকজনের ইচ্ছায় এবং ওষুদের দোকানির পরামর্শে শিশুদের সিরাপটি দেওয়া হয় এবং পরিমাণে বেশিও খাওয়ানো হয়।

তবে সিরাপটির প্রস্তুতকারক ভারতের ওষুধ কোম্পানি ম্যারিয়ন বায়োটেক, উজবেকিস্তানের আমদানিকারক প্রতিষ্ঠান কারম্যাক্স মেডিকেল এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি। তবে ভারত সরকারের একজন কর্মকর্তা বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ