সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ইংরেজি নববর্ষ উদযাপনে বান্দরবানে বিধিনিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিধিনিষেধ আরোপ করেছে বান্দরবান জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সই করা এক গণবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ভুভুজেলা বাঁশি বাজানো, পটকা ফোটানো বা আতশবাজি করা থেকে বিরত থাকতে হবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত বার ও মদের দোকান বন্ধ থাকবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর রাস্তা ও উন্মুক্ত স্থানে কনসার্ট, নাচ-গানের অনুষ্ঠান, উচ্চস্বরে গাড়ির হর্ন বাজানো, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকতে হবে।

নির্দেশনা লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ