শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

চীনা ভাষায় মক্কার গ্র্যান্ড মসজিদের ইসলামী শিক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনা ভাষায় মক্কার মসজিদুল হারামে প্রদত্ত ইসলামী শিক্ষার প্রচার শুরু হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে সৌদি প্রেস এজেন্সি এই তথ্য জানিয়েছে। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে এই কার্যক্রম চলছে বলে জানিয়েছেন অনুবাদ বিভাগের পরিচালক সালেহ আল-রাশিদ।

তিনি বলেন, মক্কার গ্র্যান্ড মসজিদের অনারব ভাষাভাষীদের কাছে ইসলামের শিক্ষা পৌঁছে দিতে এখন চীনা ভাষাসহ মোট ১৪টি ভাষায় পাওয়া যায়।

তা হলো, ইংরেজি, উর্দু, ফ্রেঞ্চ, হাউসা, তার্কিশ, মালাই, ইন্দোনেশিয়া, তামিল, হিন্দি, বাংলা, ফার্সি, রুশ ও বর্নিও। প্রতি মাসে সাত হাজারের বেশি মানুষ সরাসরি সাইট থেকে অনুবাদ শুনেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুনেন বলে জানান তিনি।
এদিকে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক ড. তাওফিক বিন ফাওজান আল-রাবিয়ার পৃষ্ঠপোষকতায় বিদেশি মুসল্লিদের ওমরাহ কার্যক্রমকে আরো সমৃদ্ধ করতে ‘দ্য জার্নি অব অ্যা লাইফটাইম’ নামে শর্ট ডকুমেন্টারি চালু করা হয়। প্রকল্পটি আরবি, ইংরেজি, উর্দু, ফ্রেঞ্চ, বাংলা, ফার্সি, হাউসা, ইন্দোনেশিয়ান ও তার্কিশসহ মোট ৯ ভাষায় তা সাত সপ্তাহ ধরে বিভিন্ন সৌদি বিমানে প্রদর্শিত হয়।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সাধারণ বিভাগের পরিচালক তুর্কি আল-খালাফ জানিয়েছেন, হজ ও ওমরাহ চ্যানেলের মাধ্যমে ফিল্মটি সৌদি এয়ারলাইনসের বিমানে দেখানো হবে। এই ভিডিওর মাধ্যমে বিমানবন্দর, আল-হারামাইন এক্সপ্রেস ট্রেন স্টেশন, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদসহ বিভিন্ন স্থানে ওমরাহযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ