সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের ইসলামী মহাসম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের উদ্যোগে আয়োজিত ৩১ তম ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আসছেন ভারতের দুই আলেম। ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দারুল উলুম দেওবন্দ ভারতের সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ আলম গৌরকপুরী, মাওলানা সোহরাব আলী খান ক্বাসেমী, আসাম।

আগামীকাল বুধবার দুপুর ১২টা থেকে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামি মহা সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

কুমিল্লা বটগ্রাম মাদরাসার মুহতামিম, কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের সভাপতি শাইখুল হাদিস আল্লামা নূরুল হকের সভাপপতিত্বে সম্মেলনে উপস্থিত থাকবেন- আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, মিরপুর ঢাকা আকবর কমপ্লেক্স মাদরাসার মুহতামিম মুফতি দিলাওয়ার হোসাইন, জামিয়া রাহমানিয়া আজিজিয়া ঢাকার মুহতামিন আল্লামা মাহফুজুল হকসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম।

ঢাকার শাহ জাহানপুর রেলওয়ে জামিয়া মাহমুদিয়া ও কুমিল্লা ইকরা মা'আহাদুল হক মুজাফফরুল উলুম মাদরাসার মুহতমিম মুফতি সুলতান আহমদ জাফরী আওয়ার ইসলামকে বলেন, ইসলামী মহাসম্মেলের সকল প্রস্তুতি সম্পন্ন আলহামদুলিল্লাহ। দলে দলে যোগদান করে দু'জাহানের অশেষ নেকি হাসিল করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ