শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

লাইনচ্যুত বগি উদ্ধার, ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে, সকাল ৭টা ৩৫ দিকে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকার রেল ব্রিজের সংলগ্ন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, জারিয়া ও মোহনগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে লোকো শেডের ইনচার্জ ইঞ্জিনিয়ার আব্দুর রহিম জানান, ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি সম্প্রতি বেশ কয়েকবার লাইনচ্যুত হওয়ায় এটি মেরামতের জন্য চট্টগ্রামের পাহাড়তলি কারখানাতে পাঠানো হচ্ছিল। যাত্রা শুরুতেই কেওয়াটখালী রেল ব্রিজের কাছে একটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনার পরপরই আমরা উদ্ধারকারী ট্রেন নিয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করি। প্রায় তিন ঘণ্টা পর ট্রেনটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে, গত ১৭, ১১ ডিসেম্বর ও ১৮ সেপ্টেম্বর ট্রেনটির একই বগি লাইনচ্যুত হয়েছিল। এনিয়ে চলতি বছরের সেপ্টেম্বর থেকে চার বার এই ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ