মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ও ৭টার দিকে এ ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, যশোর শহরের পোস্ট অফিসপাড়ার আবদুস সাত্তারের ছেলে শিমুল হোসেন (৩০), কাজিপাড়ার আবদুল মান্নানের ছেলে শেখ খোকন (৩৫) ও উপশহর ৬ নম্বর সেক্টরের মঞ্জুরুল কাদেরের ছেলে আরমান (৩৫)।

কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, রবিবার সন্ধ্যা ৭টার দিকে মোটারসাইকেলযোগে শিমুল ধর্মতলা থেকে চাঁচড়ার দিকে যাওয়ার সময় এক পথচারীকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপরদিকে সন্ধ্যা ৭টার দিকে যশোর-মাগুরা সড়কের মনোহরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার গাছের সাথে সংঘর্ষ হয়। এতে খোকন ও আরমান মারা যান।

যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক সাইফুর রহমান জানান, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ