শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, বাকি দুজনের অবস্থাও খারাপ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) প্যারিসের মেট্রোস্টেশন গা দে লেস্টের একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছাকাছি এ ঘটনা ঘটে।

জানা যায়, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তি ফরাসি নাগরিক। আগের দুটি হত্যাচেষ্টার ঘটনায় পুলিশের নজরে ছিলেন তিনি। তবে আজকের হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি প্যারিস পুলিশ।

এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। প্রসিকিউটররা জানান, তারা এরই মধ্যে এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছেন।

এদিকে, এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় এক দোকানি বলেন, হঠাৎ গুলির শব্দে সবাই ভয় পেয়ে যান। অনেকে এদিক-ওদিক ছুটতে শুরু করেন। আমরা সঙ্গে সঙ্গে দোকান বন্ধ ভেতরে অবস্থান করি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা সাত থেকে আটটি গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে মানুষের চেঁচামেচি ও ছোটাছুটিতে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। সন্দেহভাজন লোকটিকে একটি সেলুন থেকে গ্রেফতার করা হয়। ওই সেলুনে আহত অবস্থায় দুজনকে পড়ে থাকতেও দেখা যায়।

ঘটনাস্থলে অবস্থান করা লোকজন আতঙ্কিত হয়ে পড়েছিল। এ অবস্থাতেই সবাই পুলিশের উদ্দেশে চিৎকার করে সেলুনের দিকে ইশারা করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ