মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পানের সাথে জর্দা খাওয়া কী বৈধ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আল আমিন: পানের সাথে প্রায় অধিকাংশ মানুষই জর্দা খান। আর জর্দা সম্পর্কে প্রচলিত আছে এটি নেশা জাতীয় দ্রব্য যা খাওয়া হারাম। আবার কেউ বলে মাকরূহ, কেউ বলে মুবাহ। অনেক এলাকায় মনে করা হয় যে ইমাম পানের সাথে জর্দা খায় তার পিছনে ইকতিদা করা যাবে না।

বিষয়টি নিয়ে অনেকেই দ্বীধা দ্বন্দ্বে থাকেন।

ফকিহগণের মতে, জর্দা খাওয়া হারাম নয় এবং জর্দা খায় এমন ইমামের পিছনে ইকতিদা করাও বৈধ। এতে কোনো সমস্যা মনে করা উচিত নয়। আর যে জিনিস বেশি খেলে নেশা হয় তা কম খাওয়াও হারাম এ কথার দ্বারা মাদকদ্রব্য উদ্দেশ্য। জর্দা উদ্দেশ্য নয়। সতুরাং পানের সাথে জর্দা খাওয়া যাবে। আর কোনো ইমাম পানের সাথে জর্দা খেলে তার পেছনে নামাজ পড়া যাবে।

সূত্র: আবু দাউদ : ২/৫১৮, ফাতাওয়া শামি : ৬/৪৬০

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ