সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

কুষ্টিয়ায় শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন ও কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দারুত তাকওয়া ইসলামীয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ প্রদান ও কম্বল বিতরণ করা হয়েছে। যুবলীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজের উদ্যোগে এগুলো বিতরণ করা হয়।

বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা সাতবাড়িয়া দারুত তাকওয়া ইসলামীয়া মাদরাসায় এগুলো বিতরণ করা হয়। উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল আজিজ উপস্থিত থেকে কুরআন শরীফ প্রদান ও কম্বল বিতরণ করেন।

এ সময় মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুল মান্নান, ধরমপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এনামুল হক, সাজেদুর রহমান সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন রেজা, উপজেলা অটো-ইজিবাইক কমিটির সাধারণ সম্পাদক সুমন মেকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহাবুল মেম্বার, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, মামুন অর রশিদ মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ