মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) জেলার আলমডাঙ্গা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার মৃত জুমরাতি শেখের ছেলে লিয়াকত হোসেন (৬৫) ও আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ভেদুয়া গ্রামের আহাতাব বিশ্বাসের ছেলে ওমর আলি (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মোটরসাইকেলে করে লিয়াকত হোসেন সদর উপজেলা থেকে ফেরার পথে দৌলতদিয়া পৌঁছালে পেছন থেকে সবজি বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে জেলার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, দৌলতদিয়ার ট্রাকচাপায় লিয়াকত হোসেন নামে একজন মারা গেছে। তার মরদেহ মর্গে আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাকচালককে ধরা যায়নি তবে ট্রাকটি আটক করা হয়েছে।

অন্যদিকে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ভেদুয়া গ্রামে ওমর আলী ভ্যানে করে যমুনার মাঠে যাওয়ার পথে ছিটকে পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে চিকিসা দিয়ে তার বাড়িতে নিয়ে যায়। অবস্থা অবনতি হলে সোমবার বিকেলে তাকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ওমর আলির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ