শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মেসির গায়ে আরব ঐতিহ্যের পোশাক নিয়ে সমালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বকাপে কালো রংয়ের বিশত (কাতারের পুরুষদের বিশেষ পোশাক) পরারো হলো এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা বিশ্ব ফুটবলে।

কাতারের লুসাইল স্টেডিয়ামে মেসির হাতে ট্রফি তুলে দেওয়ার আগ মুহূর্তে তাকে ঐতিহ্যবাহী আরবি পোষাক ‘বিশত’ পরিয়ে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ জানায়, ‘বিশত’ (Bisht) বা ‘আবায়া’ আরব অঞ্চলের একটি ঐতিহ্যবাহী পোশাক যা উঁচু সম্মান-মর্যাদা ও আভিজাত্যের প্রতীক হিসেবে মনে করা হয়।

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আরব ও মুসলিম দেশে বিশেষভাবে স্মরণীয় মুহূর্তগুলোতে তা পরা হয়। এই অঞ্চলের রাজপরিবারের সদস্য, রাজনীতিবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব ও উচ্চপদস্থ ব্যক্তিরা তা পরে আয়োজনে অংশগ্রহণ করেন। তা ছাড়া কাউকে সর্বোচ্চ সম্মান প্রদানের অংশ হিসেবে তা পরিয়ে দেওয়ার প্রচলন রয়েছে। মেসির ঐতিহাসিক ট্রফি জয়ে তাকে তা পরিয়ে দিয়ে সর্বোচ্চ সম্মাননা জানান কাতারের আমির।

ঢিলেঢালা লম্বা পোশাকটি সাধারণত কালো রঙের হয়ে থাকে। তবে এর সাদা, সোনালীসহ বিভিন্ন রঙ রয়েছে। সাধারণত তা নানা ধরনের উল থেকে তৈরি করা হয়।

উট বা লামার চুল বা ছাগল বা ভেড়ার উল ব্যবহার করে হাতে সেলাই করা হয়। হস্তশিল্পের এই ধারা বংশপরম্পরায় ধরে রেখেছেন স্থানীয়রা। মূল্যবান উলের তারতম্যে পোশাকটির দামেও তারতম্য হয়ে থাকে। এর হাতা ও কলারে রয়েছে দৃষ্টিনন্দন এমব্রয়ডারি, যার সেলাইয়ে রয়েছে খাঁটি সোনা ও রূপার প্রলেপ। এ ধরনের পোশাকের দাম প্রায় চার শত মার্কিন ডলার থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত।

ব্রিটিশ সাংবাদিক ও লেখক সারাহ জোসেফ এক টুইট বার্তায় জানান, ‘যারা জানেন না তাদের জন্য, মেসিকে ‘বিশত’ নামের কালো পোশাকটি সর্বোচ্চ মর্যাদা ও আভিজাত্যের প্রতীক হিসেবে পরানো হয়েছে। হাজার বছরের বেশি সময় ধরে আরব বিশ্বে এই ঐতিহ্য চালু রয়েছে। এর মাধ্যমে তাকে সত্যিকার কিংবদন্তি হিসেবে সম্মাননা জানানো হয়েছে। ’

ইসলামের ইতিহাসের অধ্যাপক ড. আবদুল্লাহ মারুফ এক টুইট বার্তায় জানান, ‘কাতারের সংস্কৃতি হলো, ‘বিশত’ পোশাক পরানোর মাধ্যমে কারো প্রতি সর্বোচ্চ সম্মাননা জানানো। তাই কাতার আমির মেসিকে ‘বিশত’ পোশাক পরিয়ে সর্বোচ্চ সম্মাননা জানান। (এই বিষয়ে) অজ্ঞ