রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আবারও গুরুতর রাজনৈতিক সংকটে তিউনিশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টায় আবারও গুরুতর রাজনৈতিক সংকটে আরব বসন্তের সূতিকাগার তিউনিশিয়া। ঢালাও বয়কটের প্রেসিডেন্ট নির্বাচনে কায়েস সৈয়দকে বিজয়ী ঘোষণার জেরে গণআন্দোলনের ডাক দিয়েছে বিরোধী জোট।

স্মরণকালের সর্বনিম্ন ভোটার উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার পর শনিবার দিন শেষে কায়েস সৈয়দকে আবার বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন জানায়, ভোটার উপস্থিতি ছিলো ৮৮ লাখের কিছু বেশি যা মোট নিবন্ধিত ভোটারের ৯ শতাংশ। একে ব্যর্থ নির্বাচন উল্লেখ করে কায়েসকে অবৈধ প্রেসিডেন্ট বলেছেন বিরোধী রাজনৈতিক জোটের প্রধান নাজিব শাব্বি।

অবিলম্বে নতুন নির্বাচনের দাবিতে ডাক দিয়েছেন গণআন্দোলনের। ২০১৯ সালে প্রেসিডেন্টের শপথ নেওয়া কায়েস ২০২১ সালের জুনে প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে পার্লামেন্টের কার্যক্রম বিলুপ্ত করেন। এরপর থেকেই সরকার বিরোধী প্রতিবাদ কর্মসূচি চলছে।

২০১০ সালের শেষে তিউনিশিয়া থেকেই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন আরব বসন্ত শুরু হলে ২০১১ সালের জানুয়ারিতে সৌদি আরবে পালান স্বৈরশাসক আবেদিন বেন আলী। এরপর মিশর, ইয়েমেন, আলজেরিয়া, জর্ডানসহ দেশে দেশে গণ বিপ্লবে ক্ষমতার পালাবদল ও রাজনৈতিক সংস্কার হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ