মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৬ মাসে পবিত্র কুরআন লিখলেন কাশ্মীরি স্কুলছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাত্র ছয় মাসে নিজ হাতে পবিত্র কুরআন লিখলেন আরবিন তাহির নামে কাশ্মীরি এক স্কুলছাত্রী। এতে তিনি ৯০০ পৃষ্ঠা ব্যবহার করেছেন।

রোববার ভারতীয় সংবাদমাধ্যম লেটেস্ট লি-এর বাংলা ও ইংরেজি ভার্সনে এ তথ্য জানানো হয়। আরবিন তাহির জম্মু-কাশ্মীরের বান্দিপোরার একটি হাইস্কুলে একাদশ শ্রেণিতে পড়েন।

সংবাদমাধ্যমটি জানায়, ছোটবেলা থেকেই নিজের হাতে পবিত্র কুরআন লেখার স্বপ্ন দেখতেন আবরিন। এর জন্য ক্যালিওগ্রাফি শিখতে শুরু করেন তিনি। এই কাজে প্রচুর সাহায্য করেছেন তার পরিবারের সদস্য ও স্বজনেরা। এজন্য তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন আরবিন।

আরবিন বলেন, ‘আমার স্বপ্ন ছিল নিজের হাতে পবিত্র কুরআন লেখার। মনের সেই আবেগ থেকেই সম্পূর্ণ কুরআন লেখার আগে আমি ক্যালিওগ্রাফি শিখতে শুরু করি। কিছু পাতা লেখার চেষ্টা করতেই আমি বুঝতে পারি আমার হাতের লেখার উন্নতি হচ্ছে। তারপরই আমি সম্পূর্ণ কুরআন লিখতে শুরু করি। আর শেষ পর্যন্ত এই কাজটি সম্পূর্ণ করতে পারার জন্য আমি আল্লাহকে ধন্যবাদ জানাই।’

আরবিনের এই কীর্তির কথা প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ব্যাপক প্রশংসিত হন। একজন নেটিজেন লেখেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে খুব সুন্দর ও অসাধারণ এই কাজে সফল হওয়ার জন্য কোটি কোটি অভিনন্দন প্রাপ্য তোমার।’

অন্য একজন টুইট করেছেন, ‘কাশ্মীরের কন্যার এই সাফল্যকে কুর্নিশ জানাই। আশাকরি আল্লাহ এই অসাধারণ কাজটিকে গ্রহণ করবেন ও শয়তানের নজর থেকে আমাদের রক্ষা করবেন।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ