রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হজযাত্রীদের শিশুদের বিশেষ সেবা দেবে মক্কা ক্লক টাওয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে হজ ও ওমরাহ পালন করতে যাওয়া ব্যক্তিরা সাথে শিশু নিয়ে যাওয়া কারণে বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন। হজ ও ওমরাহযাত্রীদের শিশুদের দেখাশোনার উদ্যোগ নিয়েছে মক্কার ক্লক রয়্যাল টাওয়ার কর্র্তৃপক্ষ।

২০২৩ সালের রমজান মাস থেকে এ সেবা পাবেন মক্কার ক্লক টাওয়ারে অবস্থানরত যাত্রীরা। হোটেলটির সিইও আবদুল আজিজ আল মুসা জানিয়েছেন, মক্কা ক্লক রয়্যাল টাওয়ারে অবস্থানরত শিশুদের বিশেষ যত্নে নতুন এ সেবাটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরব নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, হোটেলে হজ এবং ওমরাহ পালন করতে আসা শিশুদের দেখাশোনার জন্য হোটেলে একটি নার্সারি চালু থাকবে। আগামী বছর রমজানে চালু করা এ সেবার প্রথম ধাপে হোটেলটিতে ১৫০ শিশুর দেখাশোনার ব্যবস্থা থাকবে।

দ্বিতীয় ধাপে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ৩০০-৫০০ শিশুর দেখাশোনার ব্যবস্থা করা হবে। সকল নাগরিক যেনো নিরাপদে তাদের সন্তানদের রেখে হজ এবং ওমরাহতে অংশ নিতে পারে এই জন্যই নতুন এই সেবাটি চালুর সিদ্ধান্ত নিয়েছে মক্কা ক্লক রয়্যাল টাওয়ার।

আবদুল আজিজ আল মুসা বলেন, ‘এই সময়ে শিশুদেরকে পবিত্র মক্কা নগরী সম্পর্কে ধারণা দেওয়া হবে। তাদের যত্ন নেওয়া হবে। বিনোদনের ব্যবস্থার পাশাপাশি শিশুদের উপযোগী মৌলিক ইসলামি শিক্ষাদানের ব্যবস্থা থাকবে। তাছাড়া তাদের বাবা-মায়েরা যে হজ বা ওমরাহ পালন করছেন সেই সম্পর্কে তাদের ধারণা দেওয়া হবে। উচ্চ প্রযুক্তির ব্রেসলেট ব্যবহার করে বাবা-মা তাদের সন্তানদের সনাক্ত করতে পারবে এবং ক্যামেরার মাধ্যমে শিশুদের যত্ন নেওয়ার বিষয় ও সুবিধাগুলো পর্যবেক্ষণ করতে করবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ