রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শুধু উন্নয়নই নয়, মূল্যবোধেরও উন্নতি ঘটাতে হবে: তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শুধু উন্নয়নই নয়, বিজয়ের স্বার্থকতার জন্য চেতনা ও মূল্যবোধের উন্নতিও ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ডিএসসিসি নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ ফজলে নূর তাপস বলেন, শুধু উন্নয়ন দিয়ে জাতি গঠন হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উন্নয়ন দিচ্ছেন। তিনি জাতি গঠনের চেষ্টা করছেন। কিন্তু আমাদের চেতনা, আমাদের মূল্যবোধের এখন পর্যন্ত উন্নতি ঘটেনি। আমাদের সবার এই চেতনা এবং মূল্যবোধের উন্নতি ঘটাতে হবে। বিজয়ের দিনে এটাই আমাদের সংকল্প।

পরিবার থেকে সন্তানকে চেতনা ও মূল্যবোধের শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে মেয়র তাপস বলেন, যতটুকু সময় আপনারা পাবেন, আপনারা সন্তানদের মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষা দেন। তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলুন, মুক্তিযুদ্ধের মূল্যবোধের শিক্ষা দেন। এটুকু শিক্ষা যদি সে পায়, তাহলেই আমাদের বিজয় সার্থক হবে।

ডিএসসিসি মেয়র বলেন, নব্বইয়ের দশকে আমরা যখন ছাত্র ছিলাম, আমি দেখেছি বিজয় দিবসে সব বাসায় জাতীয় পতাকা উড়তো। সব গাড়িতে, রিকশায়, ট্যাক্সিসহ সব জায়গা পতাকায় সয়লাব হয়ে যেত। ডিসেম্বরের ১ তারিখ থেকে আরম্ভ হয়ে যেত বাসা, মহল্লায়, পাড়ায় শুধু পতাকা আর পতাকা। আজকে আসার সময় কয়েকটি প্রাতিষ্ঠানিক ভবন ছাড়া তেমন কোনো পতাকা দেখলাম না। এটা কিন্তু আমাদের উপলব্ধি, আমাদের চেতনার অবক্ষয় হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ