মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়ার ভূমিধসের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৪ জন নিখোঁজ আছে।

স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে দেশটির রাজধানী কুয়ালালামপুরে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, একটি ফার্মহাউসে ক্যাম্পিং করতে গিয়েছিলেন একদল পর্যটক। ঘটনাস্থলের পাশে পাহাড়ে থেকে মাটি ধসে পড়লে এ ঘটনা ঘটে। উদ্ধার কর্মীরা মাটি সরিয়ে জীবিতদের বের করে আনার চেষ্টা করছেন।

অন্যদিকে, এ ঘটনায় শোক প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিহতদের প্রতি সমবেদনা এবং নিখোঁজদের বেঁচে থাকার জন্য দোয়া করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের মার্চেও কুয়ালালামপুরের একটি শহরতলীতে ভূমিধসে চার জনের মৃত্যু হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ