রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মিসরে চলতি বছর রেকর্ড সংখ্যক মসজিদ নির্মাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিসরে চলতি বছর রেকর্ড সংখ্যক মসজিদ নির্মাণ ও পুনঃসংস্কার করা হয়েছে। দেশটির আওকাফ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর দেশজুড়ে অন্তত ১ হাজার ২০০ নতুন মসজিদ চালু হয়েছে।

আরব নিউজকে আওকাফ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আইমান ওমর জানিয়েছেন, নতুন মসজিদগুলোর বেশ কয়েকটির নির্মাণ খরচের কিছু অংশ সরকার অর্থায়ন করেছে। বাকি মসজিদগুলো নিজেদের খরচে নির্মিত হলেও নির্মাণকাজ তত্ত্বাবধান করেছে সরকার।

আইমান ওমর আরও জানান, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে অন্তত ২ হাজার ৭১২টি নতুন মসজিদ নির্মিত হয়েছে এবং ৪০৪টি মসজিদের সৌন্দর্যবর্ধন ও পুনঃসংস্কার করা হয়েছে।

আওকাফ মন্ত্রণালয়ের এই কর্মকর্তার দেয়া তথ্যমতে- ২০১৪ সালে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ক্ষমতা নেয়ার পর থেকে এখন পর্যন্ত ১০.২ বিলিয়ন মিসরীয় পাউন্ড ব্যয়ে সর্বমোট ৯ হাজার ৬০০ মসজিদ নির্মাণ ও সংস্কার করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ