মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নওগাঁয় তিন কোটি টাকা ঋণ পেলো ৩০২ কৃষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁয় দিনব্যাপী কৃষিঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় উপজেলার প্রায় ৩০২ জন কৃষকের মধ্যে তিন কোটি ১০ লাখ টাকা ঋণ দেওয়া হয়।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা পর্যায়ের মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিআরডিবি’র উপপরিচালক জাহাঙ্গীর আলম, জনতা ব্যাংকের এরিয়া ব্যবস্থাপক এনামুল বশির, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যবস্থাপক নবিউল করিম, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রাজিয়া সুলতানা।

মেলায় জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক , সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রুপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, এবি ব্যাংক, বিআরডিবি, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনসহ প্রায় ৩০টি ব্যাংক নিজ নিজ বুথ খুলে নির্ধারিত কৃষকদের সরাসরি ঋণ দেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ