সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের দুই দিন ধরে একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবারের মতো আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে রোববার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রা অনেকেটা কমেছে। গত দুদিন ১২ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। দিনের তাপমাত্রাও অনেকটা কমেছে। সোমবার বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানায়, হিমালয়-কাঞ্চনজঙ্ঘা কাছাকাছি থাকায় এ অঞ্চলে আগেই শীত নামে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত থাকে প্রচণ্ড ঠান্ডা। তবে এবার আমরা দু’রকম আবহাওয়া অনুভব করছি। দিনে গরম আর রাতে ঠান্ডা। সন্ধ্যার পর থেকেই শীতের মাত্রা বাড়তে থাকে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত খুব শীত অনুভূত হয়।

এদিকে দিনে-রাতে তাপমাত্রা বাড়ার কারণে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন শীতজনিত রোগ। জ্বর, সর্দি, কাঁশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা। এদের মধ্যে বেশির ভাগই শিশু।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, টানা দুদিন ধরে একই হারে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবারও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আর দিনের তাপমাত্রা অনেকটা হ্রাস পেয়েছে। সোমবার বিকেল ৩ টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হতো।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ