মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এ বছর ৪০ লাখ মানুষ ওমরা ভিসা করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছর (২০২২ সালে) ওমরা মৌসুম শুরু হবার পর থেকে ৪০ লাখ মানুষ ওমরা ভিসা করার সুযোগ পেয়েছেন। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ ও সাবাক ওয়েব সাইট।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘চলতি বছর এখন পর্যন্ত পুরো পৃথিবী থেকে ৪০ লাখ (৪ মিলিয়ন) মানুষের জন্য ওমরার ভিসা চালু করা হয়েছে।’ মন্ত্রণালয়ের ওয়েব সাইট ও নুসুক অ্যাপের মাধ্যমে ওমরা পালনকারীদের সৌদিতে গমন সহজ হয়েছে।

সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য অর্জনে ইবাদত পালনকারীদের সৌদিতে সহজে গমন এবং ওমরাহ আদায়ের সুবিধার্থে মানসম্মত সেবার পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় তথ্যও প্রদান করা হচ্ছে।

আরও বলেছে, ওমরাহ পালনকারীরা এখন অনলাইনে ওমরাহ ভিসা পেতে পারেন। 'নুসুক' এবং 'মাকাম' প্ল্যাটফর্মের মাধ্যমেও ওমরাহ প্যাকেজ নেওয়া যেতে পারে।

ব্যক্তিগত ভ্রমণ এবং ট্যুরিস্ট ভিসায় আসা যাত্রীদের ওমরাহ পালন, মসজিদে নববী পরিদর্শন এবং রিয়াজুল জান্নাতে নামাজ আদায় সহজ হয়েছে। নুসুক অ্যাপের মাধ্যমে চাইলে সহজে বুকিং করা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইবাদত পালনকারীদের সুবিধার্থে আকাশ, স্থল এবং সমুদ্র পথে সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়ার পাশাপাশি ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে।

নুসুক অ্যাপটি ওমরা পালনকারী ও সৌদির ভিসাপ্রাপ্তদের মসজিদে নববী পরিদর্শনের পদ্ধতিগুলিকে সহজভাবে পালনের একটি অ্যাপয়েন্টমেন্ট বুক। ২৪ ঘণ্টা অনলাইনের মাধ্যমে এই অ্যাপের সেবা নেওয়া সম্ভব।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ