মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছে প্রথম আরব দেশ আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের চন্দ্রযান ‘রশিদ’ চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালের মহাকাশ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়। আরব আমিরাতই আরব বিশ্বের প্রথম দেশ যেটি চাঁদে চন্দ্রযান পাঠালো।

আরব আমিরাতের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজ রোববার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়। ছোট এ যানটি জাপানের তৈরি মুন ল্যান্ডার হাকুতু-আর মিশনের-১ এর দিকে যাচ্ছে। জাপানের মুন ল্যান্ডারটির মাধ্যমে আরব আমিরাতের চন্দ্রযানটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে।

অন্যদিকে, চন্দ্রযান উৎক্ষেপণে সফল হলেও, এটি নিশ্চিতভাবে চাঁদে অবতরণ করবে এর নিশ্চয়তা নেই। এখন পর্যন্ত যতগুলো চন্দ্রাভিযান পরিচালনা করা হয়েছে সেগুলোর চার ভাগের তিন ভাগই ব্যর্থ হয়েছে। বিশ্বে এখন পর্যন্ত সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীনের চন্দ্রযান। সাম্প্রতিক সময়ে ব্যর্থ হয়েছে ভারত ও ইসরায়েলের চন্দ্রাভিযান। চাঁদে যেহেতু কোনো বায়ুমণ্ডল নেই তাই সেখানে অবতরণ করার বিষয়ট বেশ জটিল।

আরব আমিরাতের মহাকাশ সংস্থার মহাপরিচালক সালেম আল মারিও জানিয়েছেন তাদের এ মিশন তখনই সফল হবে যখন চন্দ্রযানটি সফলভাবে অবতরণ করতে পারবে।

সালেম আল মারিও বলেন, ‘এটি অসাধারণ উৎক্ষেপণ ছিল। আমরা খুশি যে এটি পরিকল্পনা অনুযায়ী হয়েছে। স্পেসএক্স অসাধারণ একটি প্রতিষ্ঠান। তারা যা করে সেটিতেই ভালো। এখন চাঁদের দিকে যাওয়ার কঠিন এক যাত্রা শুরু হয়েছে। কিন্তু আমাদের আত্মবিশ্বাস আছে এবং আশা করি সবকিছু ভালোভাবে শেষ হবে।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ