রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাজশাহীতে এক বছরে ৩ হাজার ৬৪১ জন যক্ষ্মা রোগী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী জেলাতে গত এক বছরে ৩ হাজার ৬৪১ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে শুধু রাজশাহী মহানগরীতেই শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩৬ জন। আর জেলায় রয়েছে ২ হাজার ২০৫ জন।

আজ রোববার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজশাহী নগরীর রাণী বাজারের একটি রেস্টুরেন্টে ‘বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাঁচায় সবাই মিলে’ এ শিরোনামে মতবিনিময় সভায় রাজশাহীর সিভিল সার্জন অফিসার জেলা মেডিকেল অফিসার আবু রব সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি বলেন, যক্ষ্মা করোনা থেকেও ভয়াবহ। কারণ এটি আস্তে আস্তে মানুষের ক্ষতি করে। একজন যক্ষ্মা রোগী বছরে কমপক্ষে ১০ জন রোগী তৈরি করে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর রাজশাহী জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানুল হক মুন। অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিভিল সার্জনের প্রোগ্রাম অফিসার সাদিকুল নবী, ব্র্যাক এর প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম।

নাটাব একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন যাবৎ যক্ষ্মারোপ নিয়ন্ত্রণে কাজ করে আসছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ