বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ব্যক্তি’ জেলেনস্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক মার্কিন সংবাদমাধ্যম টাইম সাময়িকী ২০২২ সালের বর্ষসেরা বৈশ্বিক ব্যক্তি হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নাম ঘোষণা করেছে।

আজ বুধবার (৭ ডিসেম্বর) এই ঘোষণার পাশপাশি জেলেনস্কিকে ‘ইউক্রেনের মনোবল’ (দ্য স্পিরিট অব ইউক্রেন) উপাধিতেও ভূষিত করেছে টাইমস।

ইউক্রেনে রুশ বাহিনীর হামলা ও তার ফলে দেশটির অনিশ্চিত পরিণতির দিকে এগিয়ে যাওয়া সত্তে¡ও ভলোদিমির জেলেনস্কি যেভাবে তার দেশ ও জাতিকে নেতৃত্ব দিচ্ছেন, তাতে চলতি বছরের সেরা ব্যক্তিত্ব বেছে নেওয়ার ক্ষেত্রে কোনো বেগ পেতে হয়নি বলে এক বার্তায় জানিয়েছেন টাইম সাময়িকীর শীর্ষ সম্পাদক এডওয়ার্ড ফেলসেন্থাল।

ফেলসেন্থাল আরও লেখেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগ পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতি নিয়ে সাধারণ মানুষের যেসব ধারণা ছিল, যুদ্ধ শুরুর পর তাতে ব্যাপক পরিবর্তন এসেছে। এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে, আমরা কেউ যেমন জানি না, তেমনি যুদ্ধে ইউক্রেন জয়ী হতে পারবে কিনা তাও এখন পর্যন্ত অনিশ্চিত। কিন্তু জেলেনস্কি আন্তর্জাতিক রাজনীতিকে যেভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, এ পর্যন্ত আর কেউ তা সেভাবে পারেননি।

গত ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী বিশেষ সামরিক অভিযান শুরুর পর সামনে থেকে দেশের নেতৃত্ব দিচ্ছেন ভলোদিমির জেলেনস্কি, সেই সঙ্গে প্রায় প্রতিদিনই দিচ্ছেন ভিডিওবার্তা। এসব ভিডিওবার্তায় তিনি কেবল নিজ দেশের জনগণই নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মানুষ ও বিভিন্ন দেশের সরকারের উদ্দেশেও কথা বলেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ