সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

চট্টগ্রামে এসএসসির ফল পুনঃনিরীক্ষণে সাড়ে ১৪ হাজার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সদ্য ঘোষিত ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সাড়ে ১৪ হাজার আবেদন জমা পড়েছে। সোমবার (৫ ডিসেম্বর) পর্যন্ত অনলাইনে এসব আবেদন জমা পড়ে বলে জানিয়েছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

তিনি বলেন, এসএসসি পরীক্ষার ঘোষিত বিভিন্ন বিষয়ের ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে ১৪ হাজার ৫২৫ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি প্রথমপত্রে। এ বিষয়ে ৭ হাজার ৪৯৩ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। ২৪ ডিসেম্বর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের নির্দেশনা অনুযায়ী ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ১৪ হাজার ৫২৫ পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে।

এর মধ্যে ইংরেজি প্রথমপত্রে সাত হাজার ৪৯৩ জন, দ্বিতীয়পত্রে চার হাজার ২৯৪ জন, বাংলা প্রথমপত্রে দুই হাজার ৪৭৮ জন, দ্বিতীয়পত্রে এক হাজার ৫৬৩ জন, গণিতে তিন হাজার ২৪০ জন, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৫০৫ জন, অর্থনীতিতে ১৪২ জন, ব্যবসায় উদ্যোগে এক হাজার ১০ জন, হিসাববিজ্ঞানে ৪৪৯ জন।

পদার্থবিজ্ঞানে এক হাজার ২৪২ জন, জীববিজ্ঞানে এক হাজার ৪৩৮ জন, রসায়নে এক হাজার ৮৩৪ জন, উচ্চতর গণিতে এক হাজার ৫৭৯ জন, ভূগোল ও পরিবেশে ২৫৬ জন, পৌরনীতিতে ২৬৪ জন, কৃষিশিক্ষায় ৩৩৪ জন, গার্হস্থ্য অর্থনীতিতে ২৫৩ জন, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় ২৩৩ জন আবেদন করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ