রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বাংলাদেশসহ ৫ দেশের যাত্রীদের ওমরাহ ভিসা নিবন্ধনে লাগবে আঙুলের ছাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে ওমরাহ হজ করার জন্য ইলেকট্রনিক ওমরাহ ভিসা রেজিস্ট্রেশনের সময় আঙুলের ছাপসহ বায়োমেট্রিক ডাটা দিতে হবে হজযাত্রীদের।

বাংলাদেশ, মালয়েশিয়া, তিউনিসিয়া, কুয়েত ও যুক্তরাজ্যের মুসলমানদের এ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছে সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়।

প্রথমেই ‘সৌদি ভিসা বায়ো’ অ্যাপ ডাউনলোড করে ভিসার ধরন বেছে নিয়ে এ নিবন্ধন করতে হবে। এরপর আবেদনকারীর পরিচয় যাচাইয়ে পাসপোর্ট স্ক্যানে চাপ দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই মোবাইল ক্যামেরায় সেলফি বা মুখের পূর্ণ ছবি দিতে হবে। এ ছবির মাধ্যমে পাসপোর্টের ছবির সঙ্গে আবেদনকারীর চেহারা মেলানো হবে। পরে ক্যামেরার মাধ্যমে ১০টি আঙুলের ছাপ স্ক্যান করার কাজটি সম্পন্ন করতে হবে।

ভিসা ইস্যুর ক্ষেত্রে বিশ্বের প্রথম দেশ হিসেবে মোবাইলে বায়োমেট্রিক ডেটা নেওয়ার এ নিয়ম চালু করল সৌদি আরব।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ