সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

করোনা নিয়ে ডব্লিউএইচওর নতুন সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিইয়েন্ট নিয়ে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। তিনি বলেছেন, মানুষ যেন করোনাকে ভুলেই গেছে!

এটি মোকাবিলায় মানুষের সতর্কতা কমে যাওয়া এই ভাইরাসের মারাত্মক নতুন ভ্যারিয়েন্ট তৈরি করতে পারে। গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচওর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গেব্রিয়েসুস এসব মন্তব্য করেছেন।

ডব্লিউএইচওর প্রধান বলেছেন, মহামারির জরুরি অবস্থা থেকে উত্তরণের পর্যায়ে থাকলেও, এখনও আমরা পুরোপুরি রেহাই পাইনি। স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদানে বিরতি বা ধীরগতি ভাইরাসটির নতুন ধরনের আগমনের পরিবেশ তৈরি করছে।

গেব্রিয়েসুস বলেন, এ বছর কোভিড মোকাবিলা কৌশলের ত্রুটিগুলো একটি মারাত্মক নতুন ভ্যারিয়েন্টের উদ্ভবের পরিস্থিতি তৈরি করে চলেছে। চীনের কিছু অঞ্চল সংক্রমণ বৃদ্ধির ঘটনা প্রত্যক্ষ করেছে।

তিনি সতর্ক করে বলেছেন, যদি নতুন কোনো ভ্যারিয়েন্টের আগমন ঘটে, তাহলে সেটি আরও ভয়াবহ ও প্রাণঘাতী হওয়ার সব সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া তিনি বলেন, করোনায় আক্রান্তদের একটি বড় অংশই মৃদু উপসর্গে ভোগেন। কিন্তু আমাদের এটা ভুললে চলবে না, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যাদের জন্য ভাইরাসটি প্রকৃত অর্থেই প্রাণঘাতী।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই ভাইরাস। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৪ কোটি ৯২ লাখ ৪৫ হাজার ২৯২ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৬ লাখ ৪৪ হাজার ৬১৬ জনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ