মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দিনাজপুরে এ মাসেই আসছে ২টি মৃদু শৈত্যপ্রবাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরে সন্ধ্যার পর থেকেই শীত অনুভব করছে এলাকাবাসী। হিমালয়ের পাদদেশের এই জেলায় চলতি সপ্তাহে বৃষ্টি ও চলতি মাসে দুটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা নেমে আসতে পারে ৬ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াসে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, জেলায় একটু একটু করে শীত বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে।

গত ৩০ নভেম্বর দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। তা গত ১ ডিসেম্বর কমে দাঁড়ায় ১৪. ৫০ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, চলতি সপ্তাহে দিনাজপুর জেলাসহ উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে। চলতি মাসে এই জেলার উপর দিয়ে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তাপমাত্রা নেমে আসতে পারে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়াও দেখা দেবে ঘনকুয়াশা।

অন্যদিকে, সকাল-সন্ধ্যায় মানুষকে হালকা শীতের কাপড় পরতে দেখা যাচ্ছে। ভোরে মসজিদে মুসুল্লিরা শীতের কাপড় পরে নামাজে আসছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ