রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জন্মনিবন্ধন নম্বরই হবে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের নম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জন্মনিবন্ধনের নম্বরটিই হবে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের নম্বর বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেছেন, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টের পৃথক নম্বরের জটিলতা নিরসনে সরকার কাজ করছে। আশা করছি আগামী দুই বছরের মধ্যে প্রক্রিয়া শেষ করতে পারব। আমরা চেষ্টা করছি শিশুর জন্মের পরপরই জন্মনিবন্ধন করানোর। জন্মনিবন্ধনের ওই নম্বরটিই হবে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের নম্বর।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) সকালে বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার আনোয়ারুল ইসলামবলেন, সুশাসন প্রক্রিয়া বাস্তবায়নের দায়িত্ব সরকারি কর্মচারীদের । সুশাসন প্রক্রিয়ায় সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কর্মচারীদের শুদ্ধাচারী হওয়ার আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব।

মতবিনিময় সভায় এটুআই প্রকল্পের উপদেষ্টা কামরুন নাহার, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব সাফায়েত জামিল, বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, পুলিশের রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ