মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সরকারী কাজের কন্ট্রাক্ট নিয়ে লাভ্যাংশ নেয়ার বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কন্ট্রাক্ট বা চুক্তির ভিত্তিতে সরকারী বা বেসরকারী কাজ করা হয়। সেখানে ঠিকাদারী করা বা ঠিকাদারীর মাধ্যমে টাকা ইনকাম করার বিষয়ে দেওবন্দের ওয়েব সাইটে ফতোয়া চাওয়া হয়েছে।

প্রশ্ন: সরকারি ভবন হোক বা রাস্তা, সরকার নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারণ করে। কিন্তু ঠিকাদাররা সেই টাকা থেকে কিছু সঞ্চয় করে যা তাদের উপার্জন হিসেবে গণনা করা হয়।

তিনি যত টাকা দিয়ে কাজটা শেষ করতে পারেন, এরপর বাকি টাকা তার লাভ্যাংশ হিসেবে নেন। সে ইচ্ছে করলে পুরো টাকা এ কাজে খরচ করতে পারতো। এখন প্রশ্ন হলো এই পরিস্থিতিতে এ ধরনের উপার্জনের হুকুম কী?

উত্তর নং: ৬০৯৮০৩ ফতোয়াঃ ৮৫৪-৭১৬/বি=০৭/১৪৪৩

এ ধরনের ঠিকাদারদের উপার্জন অবৈধ ও হারাম, এটা বিরাট বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতাকৃত অর্থ সঞ্চয় করা এবং তা নিজের কাজে ব্যবহার করা একেবারেই হারাম ও নাজায়েজ। আর আল্লাহই ভালো জানেন।

সূত্র: দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়ার সাইট লিঙ্ক

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ