মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শতাধিক যাত্রী নিয়ে চট্টগ্রামে জরুরি অবতরণ নেপাল এয়ারলাইন্সের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফায়ার ওয়ার্নিংয়ের কারণে শতাধিক যাত্রী নিয়ে নেপাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ওই ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে একটি সূত্র জানিয়েছে।

জানা গেছে, নেপাল থেকে শতাধিক যাত্রী নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। পথে ফায়ার ওয়ার্নিং দেখা দেয়ায় ওই ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার তসলিম আহম্মেদ গণমাধ্যমকে জানান, প্লেনে ফায়ারিং এলার্ম বেজে উঠায় ওই ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর নিকটবর্তী হওয়ায় এখানে অবতরণ করেছে।

ওই ফ্লাইটের সকল যাত্রী নিরাপদে রয়েছেন। ত্রুটিমুক্ত হলে ফ্লাইটটি ব্যাংককের উদ্দেশ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ