বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের কোয়েটায় বালেলি এলাকায় পুলিশ ট্রাককে লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন পুলিশ সদস্য ও এক শিশু নিহত হয়েছে।

একই ঘটনায় আরও কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২০ জনই পুলিশ সদস্য। আজ বুধবার এ তথ্য জানিয়েছে কোয়েটার ডিআইজি।

জিও নিউজের রিপোর্ট এ বলা হয়েছে , ঘটনার পরপরেই ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ছুটে যান। এ ছাড়া বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডের সহায়তাও চাওয়া হয়। দেশটির আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, পুলিশের ট্রাককে লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। আহত পুলিশ এবং বেসামরিক লোকদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কোয়েটার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল গোলাম আজফার মহেসার এক সংবাদ মাধ্যমে বলেছেন, বিস্ফোরণটি আত্মঘাতী হামলা ছিল। ঘটনাস্থলের কাছে আত্মঘাতী বোমা হামলাকারীর দেহাবশেষ খুঁজে পাওয়া গেছে বলে জানান তিনি। গোলাম আজফার মহেসার বলেন, বিস্ফোরণে পুলিশের ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।

এছাড়া বিস্ফোরণে পুলিশের ট্রাকসহ তিনটি গাড়ি এবং কাছাকাছি থাকা আরও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

-এসআর