বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী

এবারও একাদশ শ্রেণিতে ভর্তি আগের নিয়মেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবারও উচ্চমাধ্যমিকে ভর্তি আগের নিয়মেই হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। অর্থাৎ একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। অনলাইনে হবে ভর্তির কাজটি।

সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, আমাদের উচ্চ মাধ্যমিকের ভর্তি যে পদ্ধতিতে হয়, একদম সেই পদ্ধতিতে এবারও হবে। সেখানে আমাদের কোনো ব্যত্যয় নাই।

আসন সংকটের বিষয়ে এক প্রশ্নে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আসন সংকট একেবারে হওয়ার কোনো কারণ নাই। কারণ, যে পরিমাণ আমাদের শিক্ষার্থী পাস করে, তার চেয়ে উচ্চ মাধ্যমিকে আমাদের আসন সংখ্যা অনেক বেশি। কাজেই আসন সংকটের কোনো সম্ভাবনা নেই।

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কার্যক্রম পরিচালিত হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী; এ বিষয়ে তারা প্রতিবছর বিস্তারিত নীতিমালা প্রকাশ করে।

সরকারি-বেসরকারি কলেজ মিলিয়ে দেশে একাদশ শ্রেণিতে ২৫ লাখের মতো শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ