মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তরে মালবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আরওএক যুবক আহত হয়েছেন।

আজ শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শান্ত মিয়াজী (২৫), রাশেদ (২৪) ও সেলিম মিয়া (৩০)। তানভীর (২০) নামে এক যুবক আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে বেলতলী থেকে শান্ত মিয়াজী, মো. রাশেদ ও তানভীর মোটরসাইকেল নিয়ে উপজেলার খাগুরিয়ার দিকে যাচ্ছিলেন। হাপানিয়া ভূঁইয়া বাড়ির দিকে গেলে বেড়িবাঁধ সড়কে মালবাহী ট্রলি গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন মোটরসাইকেল আরোহী ও ট্রলির হেলপার সেলিম মিয়া (৩০) গুরুতর আহত হন।

পরে মোটরসাইকেল আরোহী মো. রাশেদ ঘটনাস্থলেই মারা যান। আহত শান্ত মিয়াজী ও সেলিম মিয়াকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল ইসলাম মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত তানভীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে পুলিশ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ