রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

মুফতি আমিনী রহ: এর কবরের পাশে সমাহিত হলেন মাওলানা হাবীবুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগের শায়খুল হাদিস ও মজলিসে শুরার প্রধান মাওলানা হাবীবুর রহমানের (হাজী সাহেব হুজুর) জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। তাকে মুফতি আমিনী রহ: এর পাশে সমাহিত করা হয়েছে।

আজ (২২ নভেম্বর) মঙ্গলবার বাদ যোহর লালবাগ শাহী তার জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মরহুমের বড় ছেলে জামিয়া আরাবিয়া বাইতুস সালামের (বাইতুস সালাম মাদরাসা-উত্তরা) সাবেক সিনিয়র শিক্ষক ও বর্তমানে জামিয়াতুস সালামের শিক্ষক মাওলানা ইবরাহিম হাবিব। জানাযায় দেশের শীর্ষ উলামামায়ে কেরাম ও অসংখ্য সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জানাযা শেষে লালবাগ জামিয়ার আঙ্গিনায় মুফতি ফজলুল হক আমিনী রহ:-এর কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

গত মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে মাওলানা হাবিবুর রহমান হাজ্বী সাহেব হুজুর পবিত্র ওমরার উদ্দেশ্যে বায়তুল্লাহর পথে রওয়ানা হয়ে ইমিগ্রেশনে থাকাকালীন অবস্থায় স্ট্রোক করেন। এরপর রাজধানী ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ