রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প; ২০ জনের মৃত্যু, আহত ৩০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় আজ সোমবার ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও ৩০০ জন। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।

সিয়ানজুর প্রশাসনের প্রধান হেরম্যান সুহেরমান মেট্রো টিভিকে বলেছেন, এখন আমি যে তথ্য পেয়েছি শুধুমাত্র এই হাসপাতালেই অন্তত ২০ জন মারা গেছে, এছাড়া অন্তত ৩০০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, ভূমিকম্পের কারণে ভবনের ধ্বংসাবশেষে আটকা পড়ায় তাদের অধিকাংশেরই হাড় ভেঙ্গে গেছে।সিয়ানজুরের পুলিশ প্রধান ধনি বলেন, ভূমিকম্পে আমরা এক নারী ও শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। কিন্তু তৃতীয়জন মারা গেছেন। এখন পর্যন্ত আপনাদের কাছে এই তথ্য শেয়ার করতে পারি।

ইন্দোনেশিয়ার স্থানীয় মিডিয়ায় সিয়ানজুরের বেশ কিছু ভবনের ছাদ ধসে পড়া দেখিয়েছে। এ ছাড়া দেশটির আবহাওয়া সংস্থা, আরও কম্পন হতে পারে বলে বাসিন্দাদের সতর্ক করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ