বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী

৫৩তম সমাবর্তনের উৎসব আমেজে ঢাকা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন উৎসবমুখর পরিবেশে মধ্য দিয়ে চলছে। আজ শনিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এ সমাবর্তন শুরু হয়। এরআগে সকাল ১১টা ৪৫ মিনিটে চ্যান্সেলরের শোভাযাত্রা বের করা হয়।

আজ সকাল থেকে সমাবর্তনের পোশাক পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন। যেখানে সমাবর্তন ঘিরে নানা ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও তোরণে সাজানো হয়েছে ঢাবি ক্যাম্পাস।  ইতোমধ্যে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তনের মূল মঞ্চে পৌঁছেছেন রাষ্ট্রপতি ও ঢাবির আচার্য আবদুল হামিদ।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন নোবেলবিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ড. জিন টেরল। অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে।

এর আগে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, সমাবর্তনে ৩০ হাজার ৩৪৮ জন স্নাতক শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করবেন।

ঢাবি-অধিভুক্ত ৭ কলেজের স্নাতকরাও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ২টি ভেন্যু ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ থেকে সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন।

মোট ১৩১ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭টি পিএইচডি, ২টি ডিবিএ ও ৩৫টি এমফিল ডিগ্রি প্রদান করা হবে এবারের সমাবর্তনে।

উল্লেখ্য, ১৯২৩ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ